অফিসিয়াল স্টেটমেন্ট: Lobster Digital-এর একটি কঠিন সময় ও আমাদের অঙ্গীকার

প্রিয় গ্রাহকবৃন্দ,

২০২৩ সাল থেকে আজ অবধি Lobster Digital আপনাদের আস্থার সাথে সেবা দিয়ে আসছে। আমরা সবসময় চেয়েছি আপনাদের বিনোদনের সঙ্গী হতে। কিন্তু আজ, ২৮শে ডিসেম্বর ২০২৫, আমাদের সব স্বপ্ন আর পরিশ্রম এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। আজ বাংলাদেশের নেটফ্লিক্স ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটি দিন।

নেটফ্লিক্সের আকস্মিক ও অন্যায় সিদ্ধান্ত

আজ কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই নেটফ্লিক্স বাংলাদেশ থেকে চালিত প্রায় সকল অফিশিয়াল অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করে দিয়েছে। এটি কেবল আমাদের সমস্যা নয়, আজ পুরো বাংলাদেশের বাজারে এক হাহাকার পড়ে গেছে। এমনকি আমাদের পরিচিত যারা নিজেদের পার্সোনাল ক্রেডিট কার্ড ব্যবহার করে সরাসরি নেটফ্লিক্স থেকে সাবস্ক্রিপশন কিনেছিলেন, তাদের অ্যাকাউন্টও কোনো কারণ ছাড়াই বাতিল করা হয়েছে। নেটফ্লিক্স ‘Refunded’ দেখালেও এটি কেবল একটি আইনি কৌশল, প্রকৃতপক্ষে তারা আমাদের একটি টাকাও ফেরত দেয়নি।

হাজার হাজার গ্রাহককে ফেলে বড় পেজগুলোর পলায়ন

আপনারা বাজারের দিকে তাকালে দেখতে পাবেন, অনেক বড় বড় সেলার এবং ফেসবুক পেজ—যাদের ৫০ হাজার থেকে ১ লাখের বেশি গ্রাহক ছিল—তারা আজ কোনো প্রকার সমাধান না দিয়েই তাদের পেজ এবং সার্ভিস বন্ধ করে মার্কেট থেকে পালিয়ে গেছে। তারা তাদের হাজার হাজার কাস্টমারের সাথে বেইমানি করে গা ঢাকা দিয়েছে। কিন্তু Lobster Digital সেই পথে হাঁটবে না। আমরা বিশ্বাস করি, ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, মানুষের আস্থার ওপর টিকে থাকে। আমরা কোনো চোর বা প্রতারক নই যে বিপদের সময় আপনাদের একা ফেলে পালিয়ে যাবো।

আমাদের ছোট ব্যবসা আজ ধ্বংসের মুখে

আমরা আপনাদের মতোই সাধারণ শিক্ষার্থী। অনেক কষ্ট আর তিল তিল পরিশ্রমে আমরা Lobster Digital গড়ে তুলেছিলাম। আজ মাত্র ১০ মিনিটের ব্যবধানে নেটফ্লিক্স আমাদের ২,৫০,০০০ (আড়াই লক্ষ) টাকার বেশি লোকসানের মুখে ফেলে দিয়েছে। সত্যি বলতে, এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার মতো ক্ষমতা বা মূলধন আমাদের নেই। আমাদের স্বপ্নগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের অপারেশনাল কস্ট, অ্যাড খরচ এবং টিমের স্যালারি দেওয়ার মতো অবস্থা আজ আর অবশিষ্ট নেই। আমাদের এই ছোট ব্যবসাটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

আমরা হার মানবো না, আপনাদের পাশে আছি

এত বড় লোকসানের পর যেখানে সবাই পালিয়ে যাচ্ছে, সেখানে আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা চাইলেও এই মুহূর্তে আপনাদের নগদ টাকা রিফান্ড দিতে পারছি না কারণ আমাদের সব টাকা নেটফ্লিক্সের কাছে আটকে আছে। কিন্তু আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা একটি বিকল্প ব্যবস্থা নিয়েছি:

  • প্রাইম ভিডিও কম্পেনসেশন: যাদের মান্থলি নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যান হয়েছে, তাদের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ২ মাসের প্রাইম ভিডিও (Private Subscription) প্রদান করবো।

  • ভবিষ্যৎ রিফান্ড: যদি ভবিষ্যতে কোনো একদিন নেটফ্লিক্স থেকে আমরা রিফান্ড পাই, আল্লাহর কসম করে বলছি, আপনাদের পাওনা প্রতিটি টাকা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো।

  • সাপোর্ট টিম: আমাদের অ্যাডমিন প্যানেল এবং সাপোর্ট টিম সবসময় আপনাদের জন্য খোলা আছে। দয়া করে আমাদের একটু সময় দিন, আমরা একে একে সবাইকে প্রাইম ভিডিও অ্যাক্সেস বুঝিয়ে দেবো।

আমরা আপনাদের ঠকিয়ে পালিয়ে যেতে চাই না। আমরা আপনাদের দোয়া এবং একটু সহানুভূতি চাই। এই কঠিন সময়ে আপনারা আমাদের পাশে না থাকলে আমাদের পক্ষে আর ফিরে আসা সম্ভব হবে না। নিচে যাবতীয় প্রমাণের স্ক্রিনশট এবং আমাদের অসহায়ত্বের দালিলিক প্রমাণ দেওয়া হলো।

বিনীত, তানভীর | সহ-প্রতিষ্ঠাতা, Lobster Digital



Official Statement: A Dark Day for Lobster Digital and Our Commitment to You

Dear Valued Customers,

Since 2023, Lobster Digital has strived to provide you with tireless service. We have stood by you through every challenge, often absorbing significant losses just to ensure your satisfaction. However, today—December 28th, 2025—marks the darkest chapter in the history of Netflix in Bangladesh, and a devastating blow to our dream.

The Unprecedented Crisis: Netflix’s Mass Ban

Without any prior warning, Netflix has permanently banned almost all active accounts across Bangladesh. This is a nationwide catastrophe. We have verified that even individuals who purchased subscriptions using their personal credit cards have faced the same fate. While Netflix marks these accounts as “Refunded,” it is merely a technicality; not a single penny has been returned to us.

Market Reality: Abandonment vs. Accountability

Many large sellers and prominent pages with 50,000 to 100,000 customers have completely deactivated their pages and vanished without providing any solution. They have abandoned their loyal customers. Lobster Digital will not do that. We refuse to run away. Even in this hour of absolute despair, we stand firmly by your side.

The Heartbreaking Loss: A Small Business on the Brink

We are a team of students who built Lobster Digital with sweat and hard work. Today, we have lost over 250,000 BDT (2.5 Lakh+) in a matter of minutes. For a small initiative like ours, this is a crippling blow. To be honest, we no longer have the capacity to recover this loss easily, and our operational costs are now at risk. Our dream is on the verge of collapsing.

Our Compensation Plan and Promise

Because we have lost our entire capital to Netflix, we are unable to provide instant cash refunds. However, we refuse to let you go empty-handed:

  • Prime Video Compensation: For every customer whose monthly Netflix account was banned, we will provide a 2-Month Private Amazon Prime Video Subscription for free.

  • The Refund Pledge: If we ever receive a refund from Netflix in the future, we solemnly swear to return that money to every single one of you.

  • Support is Open: Our support channels remain open. Please reach out to us, and we will gradually transition everyone to their new access.

We ask for your patience and empathy during this incredibly difficult time. We have provided all screenshots and proof of our communication with Netflix Support below.

Sincerely, Tanvir | Co-Founder, Lobster Digital